ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার ড. ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক চলছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার পর রাষ্টীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধিদলের মধ্যে রয়েছেম দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।

বৈঠকের আগে সামান্তা শারমিন জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ, প্রশাসন ও শাপলার প্রতীক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এদিকে, এনসিপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সঙ্গে বসবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা ৬টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫