ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় নেপাল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

বুধবার (২২ অক্টোবর) ঢাকাস্থ নেপাল দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নেপাল-বাংলাদেশ সম্পর্ক : বর্ধিত অর্থনৈতিক ও শিক্ষাগত সহযোগিতার পথ শীর্ষক এক আলোচনায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ভান্ডারী তার বক্তব্যে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য অর্থনীতি ও শিক্ষাখাতে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনের ওপরও জোর দেন তিনি।

নেপালের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, নেপাল-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা এবং দক্ষিণ এশিয়ায় যৌথভাবে সমৃদ্ধি ও সংযোগের ক্ষেত্রে সার্ক, বিমসটেক এবং বিবিআইএন উদ্যোগের মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।

পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন রাষ্ট্রদূত। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে ডিআইইউ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নেপালের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষদ এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচিসহ একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় নেপাল

আপডেট সময় : ০৫:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫