দেশের স্বনামধন্য একটি পত্রিকার সঙ্গে আলাপকালে উচ্ছ্বসিত জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”
দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর এক দশক একা কাটিয়েছেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নামিয়া নামের সঙ্গে আনাম যুক্ত করেছেন।
গত৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া।
বিনোদন ডেস্ক 






































