ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় পৌঁছেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল। প্রতিনিধিদলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

এর আগে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫