ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জেলে বন্দি করা হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ কারাদণ্ডপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জেলে বন্দি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজে জেলে উপস্থিত হন। এরপর তাকে বন্দি করা হয়।

নিকোলাস ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডন্টের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল নিকোলাস সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে তাকে চলতি মাসের শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন আদালত।

নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।

সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে লা সতেঁ কারাগারে। তাকে একটি নির্জন সেলে রাখা হয়েছে। এ জেলটিতে অনেক দাগী আসামি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করে নিকোলাসকে আলাদা সেলে রাখা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৯৫ স্কয়ার ফিটের এ সেলে নিকোলাসের জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি থাকবে।

এদিকে গত সপ্তাহে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে দেখা করেন নিকোলাস সারকোজি।

সূত্র: বিবিসি

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলে বন্দি করা হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে

আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫