ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শিক্ষকদের দাবি অনুযায়ী ভাতা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিক্ষা উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাড়ি ভাড়ার ভাতার বিষয়ে অবশেষে এমপিওভুক্তি শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, শিক্ষকদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ি ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭ দশমিক ৫ শতাংশ সম্মতি দিয়েছে, যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে।

তিনি আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, বাকি ৭ দশমিক ৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার বিষয়ে সম্মতিপত্র জারির পর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।

বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, আজকের এ দিনটি, এ মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই হতে ৭.৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

তিনি বলেন, সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এ ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে; শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা উপদেষ্টা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।

বাড়িভাড়া ১৫ শতাংশ করার পথ সহজ ছিল না উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, এ পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য, টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে।

পরে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী জানান, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

এদিকে, শিক্ষা উপদেষ্টাদের বলেন, সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত অগ্রগতি হলো। শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা যথেষ্ট রকম কম। এগুলো বাড়ানোর চেষ্টা থাকবে আমাদের। অথনৈতিক ভঙ্গুর অবস্থায় সরকার দায়িত্ব নেয়।

তিনি আরও বলেন, আশা করি শিক্ষকরা এবার কর্মক্ষেত্রে ফিরে যাবে। পরবর্তী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টি অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের দাবি অনুযায়ী ভাতা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫