ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডি সদস্যকে ছুরি মেরে মোবাইল-মানিব‍্যাগ ছিনতাই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্যকে ছুরি মেরে মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় স্থানীয়রা।

‎সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে শনির আখড়ার রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত সিআইডি সদস্যের নাম মো. রাসেল মিয়া। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত। যাত্রাবাড়ীর রইসনগর এলাকায় ভাড়া থাকেন রাসেল।

রাসেলের পাশের বাড়িতে ভাড়া থাকা ‎নুরুল ইসলাম নামে একজন বলেন, ‘ভোরে মোটরসাইকেলে করে শনিরআখড়া থেকে যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী রাসেলের গতিরোধ করে। পরে ছুরি দিয়ে হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। ‎বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সিআইডি সদস্যকে ছুরি মেরে মোবাইল-মানিব‍্যাগ ছিনতাই

আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫