ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশী পর্নো-তারকা যুগল ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
বান্দরবানে গ্রেফতার পর্ন-তারকা যুগল।

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্নো তারকা যুগল। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতার দুজন চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসাভাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এই দম্পতি।

ওই বাড়ির ম্যানেজার জানান, ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়ম অনুসারে সবকিছু রাখা হয়। তিনি আরও বলেন, কোথাও গেলে বা তারা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পরে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেফতার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি ঢাকাভিত্তিক একটি ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশী পর্নো-তারকা যুগল ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নেন

আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫