ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাঁচ ভেঙে আহত পাইলট মাঝ-আকাশ থেকে হঠাৎ নিচে নেমে এল বোয়িং!

ফের অঘটন বোয়িং-এ! মাঝ-আকাশে গোত্তা খেতে খেতে আচমকা ১০ হাজার ফুট নেমে এল ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান। 

সঙ্গে ফাটল ধরল উইন্ডশিল্ডেও। অল্পের জন্য বাঁচলেন পাইলট এবং দেড়’শ যাত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার।

ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৪০ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

কিন্তু মাঝ-আকাশে আচমকা বিমানের জানালার কাচ ফেটে যায়। এক ধাক্কায় প্রায় ১০,০০০ ফুট নেমে আসে বিমানটি।

বিপদ বুঝে তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।

কাঁচ ভেঙে বিমানের একজন পাইলট আহতও হয়েছেন। পাইলটের হাতে কাচের টুকরো গেঁথে গিয়েছে বলে অভিযোগ।

অন্য দিকে, জরুরি অবতরণের ছয় ঘণ্টা পর আরেকটি বিমানে করে যাত্রীদের লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

অনেকে মনে করছেন, কোনও ছোট উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে এমনটা হয়েছে। বিমানের উইন্ডশিল্ডে পোড়া দাগও দেখা গিয়েছে বলে দাবি।

ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। পাইলটও আপাতত সুস্থ রয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁচ ভেঙে আহত পাইলট মাঝ-আকাশ থেকে হঠাৎ নিচে নেমে এল বোয়িং!

আপডেট সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫