ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রানওয়ে থেকে ছিটকে কার্গো বিমান সাগরে, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) বিমানটি অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনই মারা যান।

সরকারি সম্প্রচার সংস্থা আরটিএইচকেসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম ও পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানে থাকা চারজন ক্রু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের ওই রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পর হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিস বিভাগের জাহাজগুলো উদ্ধার অভিযানে অংশ নেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ভালো নিরাপত্তা রেকর্ড ধরে রেখেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রানওয়ে থেকে ছিটকে কার্গো বিমান সাগরে, নিহত ২

আপডেট সময় : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫