ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে পুলিশ।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, জুবায়েদ নিয়মিত বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসার সিঁড়িতেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ছাত্রী বর্ষাকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দুইজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে কয়েকটি টিম কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।

ঘটনার পর পুলিশ ও পিবিআই প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে ঘটনাস্থলে তদন্ত চালায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

আপডেট সময় : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫