ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার অব রিডেম্পশান’ নামে পরিচিত হবে বলে রোববার (১৯ অক্টোবর) ঘোষণা দিয়েছেন ইসরাইলি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ওয়ার অব রিডেম্পশানের অর্থ দাঁড়ায় ‘মুক্তির যুদ্ধ’ বা ‘মুক্তিযুদ্ধ’।

ইসরাইলি গণমাধ্যম ‘আই টোয়েন্টিফোর নিউজ’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জেরুজালেমে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আজ আমি সরকারের কাছে যুদ্ধের স্থায়ী নামকরণের প্রস্তাব জমা দিচ্ছি: মুক্তির যুদ্ধ। ৭ অক্টোবরের বিপর্যয়ের দুই বছর পর আমরা বিপর্যয় থেকে উঠে এসেছি।
নেতানিয়াহুর ভাষ্য, ‘এই নামকরণ হামাসের ভয়াবহ আক্রমণ এবং পরবর্তী যুদ্ধের পর ইসরাইলের ঘুরে দাঁড়ানোর প্রতিফলন।’ 
 
ইসরাইলি সরকার যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের শিগগিরই ‘বীরত্বের খেতাব’ দেবে বলেও জানান নেতানিয়াহু। 
তিনি আরও বলেন, ‘আগের যুদ্ধগুলোর মতো, এই অলঙ্করণগুলোর আনুষ্ঠানিক নাম মুক্তির যুদ্ধ থাকবে। আমরা নতুন শক্তি নিয়ে উঠেছি, আমাদের শত্রুদের প্রতিহত করেছি এবং ইরানি অক্ষের অস্তিত্বগত হুমকি দূর করেছি।’
 
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় ইসরাইলি সেনাবাহিনী ফের হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। এতে হতাহতেরও খবর পাওয়া গেছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫