ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অত্যাধুনিক দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

অত্যাধুনিক আরও দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্র দুটির নাম দেওয়া হয়েছে ‘ইমাদ’ ও ‘কাদর’।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স শনিবার (১৮ অক্টোবর) তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করে।

এ সময় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভেতরের দৃশ্যও দেখানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।

অনুষ্ঠানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক ইমাদ ও কাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কাদর’ ক্ষেপণাস্ত্রে  ইলেকট্রনিক কাউন্টারমেজার (ইলেকট্রনিক প্রতিরোধ) সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, আর ‘ইমাদ’-কেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

অত্যাধুনিক দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫