ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসির সঙ্গে বৈঠকে শাপলা প্রতীকে ‘অনড়’ এনসিপির প্রতিনিধি দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশন সচিবালয়ে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা ইসি ভবনে পৌঁছান।

ইসি সূত্রে জানা গেছে, আজই এনসিপির প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না বাছাই করলে কমিশন নিজ সিদ্ধান্তে তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চাইছে এবং অন্য কোনো বিকল্প নিয়ে ভাবছে না।

এনসিপি বরাবরই ‘শাপলা’ প্রতীক পাওয়ার বিষয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। এ বিষয়ে দলটি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিতভাবে আবেদনও দিয়েছে। এমনকি দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, প্রয়োজন হলে এই প্রতীক আদায়ে তারা রাজপথেও নামবেন।

শনিবার দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক নিয়ে নির্বাচনে জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। কমিশন চাইলে তালিকাভুক্ত প্রতীকে শাপলাকে অন্তর্ভুক্ত করতে পারে।”

অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইসি শাপলা প্রতীক না দেয় এবং স্বেচ্ছাচারী আচরণ করে, তাহলে আমরা বর্তমান নির্বাচন কমিশনের যেকোনো কার্যক্রমে অনাস্থা জানাব।”

এদিকে, ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর এনসিপির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসির সঙ্গে বৈঠকে শাপলা প্রতীকে ‘অনড়’ এনসিপির প্রতিনিধি দল

আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫