ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীর শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মা বকাঝকা করায় অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে থাকতেন।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তৌহিদুর রহমান খানের মেয়ে ইকরা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ইকরার মামা তসলিম উদ্দিন বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৫ পেয়েছে ইকরা। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫