ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আওয়ামী দোসর’ বলায় সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান:সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সনদ স্বাক্ষরের আগে জুলাই আহতদের ওপর পুলিশি হামলা নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে এনসিপি।

একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই আহতদের আওয়ামী দোসর’ বলার নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব, উনি গতকালের ঘটনায় জুলাইযোদ্ধা যারা গতকাল আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদের আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এমনটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না- সেহেতু হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।

আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা এবং শহিদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আওয়ামী দোসর’ বলায় সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান:সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫