ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সময়ে তাঁদের নেতৃত্বাধীন সরকারের তৈরি করা আইনেই তাঁদের নেতা–কর্মীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

আজ রোববার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের মহানগর উত্তরের রোকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের তৈরি করা আইনেই তাঁদের নেতা–কর্মীদের বিচার করা হবে। ২০০৬ সাল থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে নানা ফিরে আসার চেষ্টা করছে।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। প্রতিশোধ নয়, জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়। ছাত্র–জনতার আন্দোলনের পর জামায়াতের নেতা–কর্মীরা চাঁদাবাজি না করে জনগণের পাশে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির

আপডেট সময় : ০৬:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪