ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎বুধবার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঢাকার কোন এলাকা থেকে শাহাদাতকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

জনরোষে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশছাড়া হন দলটির অনেক শীর্ষনেতাও। যারা পালাতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন।

মাঝেমধ্যে সাবেক মন্ত্রী-এমপিসহ অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার করে কারাগারে বন্দি হন। এবার গ্রেফতার হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।

‎ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ (ডিসি) তালেবুর রহমান বলেন, শাহাদাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫