ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবে। অনলাইনে ফল দেখতে হলে শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে। এছাড়া, মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: HSC DHA 123456 2025। এছাড়া, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর যারা নিজের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট নন, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে, নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫