ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল।

ইতিমধ্যে কয়েক ধাপে হাজারো বন্দি মুক্তি পেয়ে পশ্চিম তীর ও গাজায় ফিরে এসেছেন। তেমনি ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করেছে হামাস। এ সবই করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের আলোকে। কিন্তু গাজার লাইফলাইন খ্যাত রাফা ক্রসিং এখনো বন্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। অথচ যুদ্ধবিরতি চুক্তির অধীনে ক্রসিংটি মানবিক সাহায্য প্রবেশের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

অবশেষে পরিকল্পনা অনুযায়ী রাফা ক্রসিং আবার খুলে দেবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, গত সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সরকার আজ বুধবার রাফা ক্রসিং আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গুরুত্বপূর্ণ ত্রাণ রুটটি আবার খোলার ক্ষেত্রে বিলম্ব করার হুমকি দিচ্ছে। তবে কানের মতে, মঙ্গলবার রাতে হামাস আরও চারজন বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার পর এবং আজ আরও কিছু ফেরত দেওয়ার কথা বলার পর সিদ্ধান্তটি বাতিল করা হয়।

এদিকে দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের পর অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। যুদ্ধের অবসান ঘটিয়ে এবার সেই বিধ্বস্ত ভূমিকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ তিনি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি— উভয় জনগণের জন্যই এটি আশীর্বাদস্বরূপ।’

এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিসর। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যতটা পরিশ্রম ও ধৈর্য লেগেছে, তা তিন হাজার বছরের প্রচেষ্টার সমান। আমি জীবনে অনেক বড় সমস্যা সমাধান করেছি, কিন্তু এই সংঘাতের সমাপ্তি ছিল একেবারে আলাদা ও কঠিন। অবশেষে আমরা শান্তির পথে পৌঁছাতে পেরেছি।

ট্রাম্প জানান, এখন গাজাকে পুনর্গঠন ও পুনর্নির্মাণের সময় এসেছে। যুদ্ধের ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে গাজাকে গড়ে তুলতে হবে। আমি আশা করছি, খুব দ্রুতই সেই কাজ শুরু হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

আপডেট সময় : ০৭:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫