ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ অবরোধ করেন তারা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়টি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটি দিয়ে যাতায়াত করা যাত্রীরা।

এর আগে দুপুর ১ টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষকরা। পুলিশ বাধা দিতে চাইলে তা উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শাহবাগে এসে শিক্ষকদের অনেকে বসে পড়েছেন। আবার অনেকে দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছেন।

২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। এদের মধ্যে কিছু শিক্ষক রাতভর শহীদ মিনারে অবস্থান করেন।

দাবি আদায়ে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে গেলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, এবং শিক্ষক ছাড়া অন্য কর্মীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ।

সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বাড়ি ভাড়া ২০ শতাংশের একটুও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না, ১৫০০ টাকা করতে হবে। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫