ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা নতুন বাণিজ্য শুল্কের জবাবে শেষ পর্যন্ত লড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধে চীনের অবস্থান স্পষ্ট। যদি লড়াই চান, আমরা লড়ব; যদি আলোচনায় চান, দরজা খোলা রয়েছে।
এর আগে, ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।
একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ নভেম্বরের থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করবে।
এই ঘোষণায় বৈশ্বিক বাজারে নতুন করে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একইসাথে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সম্ভাব্য বৈঠক আদৌ বাস্তবায়ন হবে কি না তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলে, অন্যদিকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দেয়। এভাবে চীনের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়।’
চেতনায়২৪ ডেস্ক : 





































