ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মো. রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া (৬২)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে ও বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকা থেকে মো. রুপসানকে এবং বিকেল ৫টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

একই দিন বেলা সোয়া ২টার দিকে মুগদা থানাধীন টিটিপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। এর আগে দুপুর দেড়টায় পল্টন মডেল থানার পুরান পল্টন এলাকা থেকে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫