ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি। ৪১ বছর বয়সী এই লেখক কারামুক্ত হওয়ার পর মিশরে পৌঁছেছেন।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ কারাবাসে শীর্ণ হয়ে যাওয়া খন্দকজি মিশরে পৌঁছে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করছেন। তার গলায় ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ, মুখে মৃদু হাসি। এ সময় স্বজনদের জড়িয়ে ধরে চুমু দিতে দেখা যায় তাকে। খন্দকজিকে জড়িয়ে ধরে এক নারী কান্নায় ভেঙে পড়েন।

২০০৪ সালে ২১ বছর বয়সে তেলআবিবে বোমা হামলার অভিযোগে বাসেম খন্দকজিকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদের অভিযোগে আদালত তাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

কারাগারে থেকেই একের পর এক সাহিত্যকর্ম লেখেন বাসেম খান্দাকজি। ২০২৪ সালে তার লেখা উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ (বাংলায়-‘আকাশের রঙের মুখোশ’) আন্তর্জাতিক আরবি ফিকশন পুরস্কার (IPAF) লাভ করে।

ফিলিস্তিনি বন্দি গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েল যেসব ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৫৪ জনকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি

আপডেট সময় : ০২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫