ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

লোহিত সাগরের উপকূলের শহরটিতে আয়োজিত শান্তি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে ২০টির বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।

‘অর্ডার অব দ্য নাইল’ হচ্ছে খাঁটি সোনার তৈরি একটি কলার, যাতে ফারাও যুগের নকশা খোদাই করা থাকে। এটি সমৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব ও অশুভ শক্তি থেকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত।

এক শতাব্দীর বেশি সময় আগে চালু হওয়া এই পুরস্কার মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে পরিচিত, যা খুব অল্পসংখ্যক বিদেশি রাষ্ট্রপ্রধান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা এবং স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ।

ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি এই সম্মান পেলেন। এর আগে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সম্পাদনের জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

এ ছাড়া মিসরের নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জুয়েইল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই, সাহিত্যিক নাগিব মাহফুজ এবং প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতও এই সম্মাননা পেয়েছেন।

মিসর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫