ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে বিশ্বের শীর্ষ নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর

মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির শারম আল-শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন।

এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।

সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না; আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি ‘সবচেয়ে বড় চুক্তি’, যা শান্তির নতুন ভোর এনে দেবে।

স্বাক্ষরিত চুক্তিটির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এটি টিকে থাকবেই’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মিসরে বিশ্বের শীর্ষ নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর

আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫