ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর অনুষ্ঠানের ফাঁকে জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, টেকসই উন্নয়ন, এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ-জিবুতি বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশি গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির বিষয়ে জিবুতিকে সুপারিশ করেন।

জিবুতির মাইক্রোফাইনান্সমন্ত্রী, যিনি বৈঠকে উপস্থিত ছিলেন, দেশে মাইক্রোফাইনান্স সিস্টেম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ চান।

বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫