ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় হামাসের সঙ্গে স্থানীয় গোত্রের সংঘর্ষে নিহত ২৭

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ওই অস্ত্রধারীদের গুলি বিনিময় হয়। এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর এই অঞ্চলে সংঘটিত সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর মধ্যে অন্যতম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলেন। তাঁদের গ্রেপ্তারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।’

তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন, এমন খবর পেয়ে হামাসের তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযানে যান। এ সময় দুগমুশ সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

এদিকে দুই পক্ষের তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই ইসরায়েলি বাহিনীর হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।

দুগমুশ গাজার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি। হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক। এর আগেও তাদের সশস্ত্র সদস্যরা একাধিকবার হামাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। প্রতিরোধ আন্দোলনের বাইরে যেকোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গাজায় হামাসের সঙ্গে স্থানীয় গোত্রের সংঘর্ষে নিহত ২৭

আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫