ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত সরকারের পরামর্শক ফি দিয়েই বর্তমানে পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিগত সরকারের আমলের শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১২ অক্টোবর) ওসমানী উদ্যানে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলে একটি মহল বাজেট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করে। এসব প্রশ্ন জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নিয়ে নয়, মূলত রাজনৈতিক অপচেষ্টার কারণে। বিগত ফ্যাসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না।

তিনি বলেন, সব অপচেষ্টাকে মোকাবিলা করেই জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আসিফ মাহমুদ বলেন, জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়ার পর ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গত সরকারের পরামর্শক ফি দিয়েই বর্তমানে পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে

আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫