ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেক্সিকোতে ভারী বৃষ্টিতে ২৩ জনের মৃত্যু

মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ৩১টি রাজ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি। খবর এএফপির।

হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং সেখানে ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু ও কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, আক্রান্ত এলাকাগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমরা জনগণকে সহায়তা, রাস্তা পুনরায় খুলে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছি।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সৈন্য, উদ্ধার সরঞ্জাম ও যানবাহন সেখানে পাঠানো হয়েছে। গৃহহীন লোকজনের জন্য আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

চলতি বছরে মেক্সিকোতে অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে ভারী বৃষ্টিতে ২৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫