ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কামাল হোসেন জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী দেশের আঠারো কোটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেছেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা-৫ সংসদীয় এলাকার যাত্রাবাড়িতে গণসংযোগের আগে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিগত সময় যাদেরকে নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা জনপ্রতিনিধি হয়ে জনগণকে শোষণের মাধ্যমে জুলুম করেছে। উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। তারা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়ার নামে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তাদের এক দল ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আরেক দল ক্ষমতায় গিয়ে দেশের আলেম-ওলামাদের হত্যা করেছে, দেশকে প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরিত করতে আধিপত্যবাদের সব প্রচেষ্টায় সহযোগিতা করেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। যারা দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা আবার ক্ষমতায় আসলে দেশকে দেউলিয়া করে হাসিনার মতোই পালিয়ে যাবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বিপর্যস্ত বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। জনগণও বিশ্বাস করে জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব দেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

পরে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে স্থানীয় নেতারা শহীদ ফারুক সড়ক, সায়দাবাদ, ধলপুর, বৌবাজার, সুতির খালপাড় হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার বিভিন্ন সুপার শপ, মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতপত্রের লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির অধ্যক্ষ মাওলানা মো. সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির আবুল হোসাইন, যাত্রাবাড়ী পশ্চিম থানা নায়েবে আমির বোরহান গাজী এবং থানা সেক্রেটারি মাওলানা মো. শরিয়ত উল্লাহ, যাত্রাবাড়ী উত্তর থানা সেক্রেটারি আহমদ রাসেল, যাত্রাবাড়ী পশ্চিম থানা সেক্রেটারি বোরহান উদ্দিন সিনহা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কামাল হোসেন জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে

আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫