ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শেখ হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

নুরুল হক নুর লিখেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।

তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আর্ন্তজাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেফতার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।

এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি, নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক-বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শেখ হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুর

আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫