ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই এনসিপি সরকার গঠন করবে : হাসনাত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। ২ বছর লাগুক আর ২০ বছর- জনতাকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাবো। একদিনে কিছুই হয় না, কিন্তু একদিন ঠিকই হয়।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনাত।

এনসিপি নেতা বলেন, বিগত ১৬ বছর সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে বিএনপি-জামায়াত। অথচ ৫ আগস্টের পর এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।

হাসনাত বলেন, ‘বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে। কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে।

সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মী ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদগুলোতে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফি’র বাইরে কেউ এক টাকাও ঘুষ দেবেন না।

এর আগে সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা খানা-খন্দে ভরা সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানান হাসনাত।

এসময় তিনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। এই সড়ক যদি সংস্কার করা না হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে।

স্থানীয়দের উদ্দেশে হাসনাত আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে, এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন। দেখি এতে কিছু হয় কি না।

এসময় স্থানীয় অনেক বাসিন্দা এনসিপির এই নেতার কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই এনসিপি সরকার গঠন করবে : হাসনাত

আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫