ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

চলমান সংকটের মধ্যে ফ্রান্স অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার আহবান জানালেও ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জার্মান গণমাধ্যম ট্যাগেসস্পিগেলের এক প্রতিবেদনে শলৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা ইসরাইলে অস্ত্র সরবরাহ করেছি এবং সরবরাহ অব্যাহত রাখব’।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে বার্লিন ইসরাইলের ওপর অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে নেয়।

ওইদিন বার্লিনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জার্মান ডেপুটি সরকারী মুখপাত্র ক্রিস্টিয়ান হফম্যান জানান, অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নেওয়া হয়।

সে সময় তিনি আরও বলেন যে, ‘ইসরাইলে অস্ত্র রপ্তানির ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেডারেল সরকার সেই সিদ্ধান্ত নেয়নি’।

এর আগে গত ৫ অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, ‘আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি’।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না। সেই সঙ্গে তিনি গাজায় ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে একটি ‘বড় ভুল’ বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪২,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: মিডল ইস্ট আই

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি

আপডেট সময় : ০৩:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪