ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বেতন ও বাজরমূল্যে পুরো হংকং দলের চেয়ে এগিয়ে হামজা চৌধুরি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুশীলনে হামজা দেওয়ান চৌধুরি,

মাঠের লড়াই শুরুর আগে একা হামজা চৌধুরির কাছে হেরে গেলো হংকং। বাজার মূল্য আর বেতনে অনেক অনেক এগিয়ে লেস্টার সিটি তারকা। বাংলাদেশের দ্বিতীয় দামি ফুটবলারের সঙ্গেও তার ব্যবধান আকাশ-পাতাল।

হামজা চৌধুরির বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ কোটি। পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিলেও এত টাকা বেতন পান না। একা হামজার কাছে হেরে গেছে পুরো হংকং দলও।

হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য। ৫ মিলিয়ন ইউরো। টাকায় ৭০ কোটিরও বেশি। সেখানে হংকং-এর পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরোর কম।

দলটির দামি ফুটবলার শিনচি চান। চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়াতে খেলা লেফট ব্যাকের বাজার দর মিলিয়ন ইউরোর চেয়েও কম। মাত্র ৭ লাখ ৫০ হাজার।

হামজার ৫ মিলিয়নের সঙ্গে বাংলাদেশ স্কোয়াডের বাকি ২৭ ফুটবলারের মূল্য যোগ করলে তা গিয়ে দাড়ায় প্রায় নয় মিলিয়ন ইউরো বা ১২৬ কোটি। এই তালিকায় পরের নামগুলো রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয়।

এক জায়গায় দু’দেশের জাতীয় দলের ফুটবলারদের দারুণ মিল। প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি। বাংলাদেশ দলে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার সাত। ভিনদেশি লিগে খেলেন তিনজন। লেস্টারে হামজা, ফাহমিদুল খেলেন ইতালিয়ান চতুর্থ সারির লিগে আর কানাডিয়ান লিগে সামিত সোম।

হংকং দলে প্রবাসী ১৩। এরমধ্যে ৫ ফুটবলারের বেড়ে উঠা ব্রাজিলে। স্পেন, ফ্রান্স, ইউক্রেন, স্কটল্যান্ড, জাপানের ফুটবলারও আছেন দলটিতে।

জন্ম, বেড়ে ওঠা বিদেশে হলেও বেশিরভাগ ফুটবলার খেলছেন নিজ দেশের লিগে। চাইনিজ লিগে আছেন হাতে গোনা কয়েকজন।

এদেশের ফুটবলের সঙ্গে হংকং-এর পরিচিতি সেই সত্তরের দশকে। বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার কাজী সালাউদ্দিন খেলেছিলেন হংকং লিগের ক্যারোলিন হিল ক্লাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেতন ও বাজরমূল্যে পুরো হংকং দলের চেয়ে এগিয়ে হামজা চৌধুরি

আপডেট সময় : ০৫:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫