ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে ফের ৮০০‍+ রানের কীর্তি গড়ল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রাজত্ব করছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান টপকাল ইংল্যান্ড।

মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ন্যূনতম ৮০০ দেখা গেছে চারবার। এর মধ্যে তিনবারই স্কোরের পাশে ইংল্যান্ডের নাম লেখা। ইংল্যান্ড প্রথম দলীয় সংগ্রহে ন্যূনতম ৮০০ রানের দেখা পেয়েছে ১৯৩০ সালে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৪৯ রানে অলআউট হয়েছিল ফ্রেডি ক্যালথর্পের দল।

৮ বছর পর ওয়ালি হ্যামন্ডের অধিনায়কত্বে ওভাল টেস্টে নতুন কীর্তি গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে তাদের সৌজন্যে প্রথমবারের মতো ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছিল টেস্ট ক্রিকেট।

টেস্ট ক্রিকেট আরও একবার ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছে। সেটি ইংল্যান্ডের ওই ইনিংসের ৫৯ বছর পর, ১৯৯৭ সালে কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলংকা। টেস্ট ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

টেস্টে ফের ৮০০‍+ রানের কীর্তি গড়ল ইংল্যান্ড

আপডেট সময় : ১২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪