ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। তারা হলেন— ইসলাম ব্যাংক লিমিটেডের তৎকালীন টেকনাফ শাখার সাবেক সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।

বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। ভার্চুয়ালি কেরানীগঞ্জ কারাগার থেকে আবদুর রহমান বদি যুক্ত ছিলেন।

দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, মামলায় এ পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১০ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়। তবে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় মামলার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আপিলের পর ২০১৭ সালে মামলাটি আবার সচল হয়।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর থেকে মামলাটি চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দুদকের মামলায় বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫