ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বেতন কাঠামোতে আর্থিক সুবিধা বাড়ছে যাদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সরকারি চাকরিজীবীদের পে স্কেল বা বেতন কাঠামো নতুন করে হতে যাচ্ছে বলে সুখবর দিয়েছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

একইসঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে সরকার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।

এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে। এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

তবে অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্ফীতি আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরও সময় লাগবে।

এসময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। এছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে পণ্য বিক্রিও পুনরায় শুরু হয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

নতুন বেতন কাঠামোতে আর্থিক সুবিধা বাড়ছে যাদের

আপডেট সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫