ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

২০২৬ সালের হজ মৌসুমে অংশগ্রহণের জন্য ষষ্ঠ ধাপে দেশের ৪৮টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত এসব এজেন্সিকে নির্ধারিত শর্ত কঠোরভাবে পালন করতে হবে। কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এজেন্সির লাইসেন্স বাতিলও করা হতে পারে।

প্রত্যেক এজেন্সিকে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত কোটার আওতায় নির্দিষ্টসংখ্যক হজযাত্রী পাঠাতে হবে। এ ছাড়া প্রত্যেক ৪৬ জন হজযাত্রীর জন্য একজন করে আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শর্তে আরও বলা হয়েছে, হজযাত্রীর সঙ্গে মক্কা ও মদিনায় প্রদেয় সেবা সংক্রান্ত একটি লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, কোন প্রতিষ্ঠান কী ধরনের সেবা দেবে, এবং তার দায়-দায়িত্ব কী হবে।

ধর্ম মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো অনিবন্ধিত ব্যক্তিকে হজে নেওয়া যাবে না। কেউ যদি এমন চেষ্টা করে, তাহলে কোনো রকম নোটিশ ছাড়াই সেই এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালিকা প্রকাশের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কিংবা তাদের যোগ্যতা ঘাটতি ধরা পড়লে, সেক্ষেত্রেও সরাসরি নাম বাতিল করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব এজেন্সির লাইসেন্স আগামী বছরের সেপ্টেম্বরের আগে মেয়াদোত্তীর্ণ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হবে। তা না হলে, এমনকি নবায়ন না করলে সংশ্লিষ্ট এজেন্সিকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২০২৬ সালের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ৫টি ধাপে মোট ৭০২টি হজ এজেন্সিকে অনুমোদনের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। ষষ্ঠ ধাপে আরও ৪৮টি এজেন্সি যোগ হলো। তবে এবারই প্রথম এজেন্সিগুলোকে এমন স্পষ্ট ও কঠোর শর্তের আওতায় আনল ধর্ম মন্ত্রণালয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫