ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া পাঁচ শতাধিক সাধারাণ শিক্ষার্থী।

সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ আরও অনেকে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির নেতৃবৃন্দরা।

এ সময় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা আজ তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫