ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর হটাৎ একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, যারা অনেক বছর বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল তারা হঠাৎ করে চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে রাষ্ট্র চালাবে। আবার এটাও ঠিক, একটা মাইনাস টু ফর্মুলাটাও আছে। বিএনপিসহ আরও অনেক নেতা বিভিন্ন সময় এই কথাটা বলে থাকেন।

তিনি বলেন, যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের মতবাদের মধ্যে পার্থক্য রয়েছে, আদর্শগত মতভেদ রয়েছে। কেউ মাজারকে সম্মান করে, কেউ মাজারকে ধ্বংস করে। কয়েকটি দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল। এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে নিলোফার বলেন, যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হলে আমার কোনো দুঃখ ছিল না। একটা রাষ্ট্র এতদিন যাবৎ চরম অসুখে ভুগছে। আইসিইউতে থাকা একটা রাষ্ট্র, সিসিইউতে থাকা একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটা এখন নির্বাচনের পথে হাঁটছে।

নিলোফার চৌধুরী মনি আরও বলেন, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যখন একটা নির্বাচন আসছে, তখন একসঙ্গে আমরা যারা অভ্যুত্থান করছি, তাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান হয়ে গেল।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

আপডেট সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫