ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কিয়েভে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, সতর্ক করলেন পুতিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনকে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভিজিটিআরকে সংবাদমাধ্যমের প্রতিবেদক পাভেল জারুবিনকে দেওয়া এক মন্তব্যে পুতিন এ মন্তব্য করেছেন।

রুশ নেতা বলেন, ‘এই (কিয়েভে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাব্য) সিদ্ধান্ত আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে, অথবা অন্তত আমাদের সম্পর্কের উদীয়মান ইতিবাচক প্রবণতাকে নষ্ট করে দেবে।’

গত বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া বক্তৃতার ওপর মন্তব্য করতে গিয়ে পুতিন আরও জানান, তিনি পরিস্থিতির একটি সৎ পর্যালোচনা দিয়েছেন। এর প্রতি মস্কো কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা রাশিয়ার প্রতিপক্ষদের (পশ্চিমা নেতারা) ওপর নির্ভর করে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্ডসে ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ইউক্রেনের জন্য পরবর্তী চালানে অন্যান্য ন্যাটো দেশগুলোকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। তার মতে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিয়েভে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, সতর্ক করলেন পুতিন

আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫