ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (০৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

জানা গেছে, অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআন শরীফ মাটিতে রেখে, তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে একটি ভিডিও ধারণ করে। এই দৃশ্য প্রত্যক্ষ করার পরপরই আশেপাশের শিক্ষার্থীরা গভীর ক্ষোভে ফেটে পড়েন এবং তার সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়।

এদিকে শিক্ষার্থীরা আরও জানিয়েছে, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫