ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরো এক হেভিওয়েট প্রার্থী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

গেল বুধবার (১ অক্টোবর) বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ আরও বেশ কয়েকজন প্রার্থী। সেদিন দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিন ক্যাটাগরি থেকে ১৫ জন।

বাকি যারা ছিলেন, তাদের মাঝে পরিচালক পদের প্রার্থী হিসেবে ছিলেন লুৎফর রহমান বাদল। গতকাল (৩ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না। তবে হঠাৎ করে আজ শনিবার জানালেন নির্বাচনে থাকছেন না তিনি। ঢাকা পোস্টকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইলেকশন কমিশন এখনো তার চিঠি পায়নি বলে জানিয়েছে।

নিজের নির্বাচন না করা নিয়ে বাদল একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন-

আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান। আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কি কারনে এ সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলাম।

কাঁদা ছোঁড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব‍্যর্থহীন ভাবে বলতে চাই, একাধিক প‍্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন তাদেরকে ধন‍্যবাদ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরো এক হেভিওয়েট প্রার্থী

আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫