ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না।

শনিবার (০৪ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে- ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫