ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নারী ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন পেসার মারুফা আক্তার। তার দেখানো পথে হাঁটলেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে রীতিমতো সংগ্রাম করছে পাকিস্তানের মেয়েরা। 

গত মঙ্গলবার ভারতের মাটিতে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। আর প্রেমাদাসায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১০২ রান। দুটি করে উইকেট শিকার করেছেন মারুফা ও নাহিদা। এ ছাড়া অন্য বোলাররাও সাফল্য পেয়েছেন।

নতুন বলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা আক্তার। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা।

ইনিংসের প্রথম ওভারেই ডাবল স্ট্রাইক করেন মারুফা। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা।শামিমকেও ফিরিয়েছেন নাহিদা। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেছেন শামিম।

দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরো বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রাবেয়া।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫