ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: হুমায়ুন কবির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন। 

আজ ‎বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ওনার (তারেক রহমান) নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তিনি নেতৃত্ব দেবেন, সুতরাং ওনার আসা স্বাভাবিক। উনি যখন আসবেন দল থেকে জানানো হবে দিন-তারিখ।

সংসদ নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, কোনো শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক আছে সময়েই নির্বাচন আয়োজনের জন্য। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলা সম্পর্কে তিনি আরও বলেন, এটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না। এটা প্রমাণ করে, কেন এদের কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: হুমায়ুন কবির

আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫