ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সাগরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে এই গভীর নিম্নচাপটি ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত।

আবহাওয়া অধিদফতর জানায়, এটি আরও উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে প্রয়োজনে স্বল্প সময়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া সম্ভব হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে সমুদ্র খুবই উত্তাল এবং আবহাওয়ার অবস্থা দ্রুত পরিবর্তন হতে পারে। তাই কেউ যেন গভীর সমুদ্রে না যান, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের গভীর নিম্নচাপ কখনও কখনও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন তথ্য ও সতর্কতা সময়মতো জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

আপডেট সময় : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫