ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন এরদোয়ান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

চলমান গাজা যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এরদোয়ান বলেন, গাজায় রক্তপাত বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করছি।

তিনি আরও বলেন, ‘সবপক্ষের কাছে গ্রহণযোগ্য এমন একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক অবদান রাখতে প্রস্তুত।’
ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরাইলের হামলার কড়া সমালোচক এবং এটিকে গণহত্যা আখ্যা দিয়েছে আঙ্কারা। দেশটি ইসরাইলের সঙ্গে সবধরনের বাণিজ্য বাতিল করেছে। একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
 
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে এরদোয়ানও ছিলেন।
 
বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও বেশ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক ছিল ‘খুবই ফলপ্রসূ’।
 
এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব নিয়ে সৌদি আরব, কাতার ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
 
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প।
 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন, যা ইসরাইল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পেয়ে হামাস সেটি পর্যালোচনা করছে। 
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন এরদোয়ান

আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫