ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যেই ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। গণমাধ্যম চ্যানেল ফোরের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আগস্ট মাসেই দেশটি ইসরাইলে পাঠিয়েছে এক লাখের বেশি বুলেট, সঙ্গে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ।

গেল মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। যদিও গণমাধ্যম চ্যানেল ফোর এর নতুন এক অনুসন্ধান বলছে, গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরাইলে এক লাখ ১০ হাজার বুলেট পাঠানো হয়েছে।
প্রতিবেদন মতে, এর বাজারমূল্য প্রায় ২০ হাজার পাউন্ড। আগস্ট মাসে মোট অস্ত্র রফতানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি।
 
কাস্টমস কোডে এসব পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসেবে। পাশাপাশি, ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশসহ ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে। 
 
চ্যানেল ফোর এর প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২৫ সালের জুনেই প্রায় ৪ লাখ পাউন্ড মূল্যের গোলাবারুদ ইসরাইলে প্রবেশ করেছে, তিন বছরের মধ্যে যা এক মাসে সর্বোচ্চ।
 
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরাইলে অস্ত্র রফতানির ২৯টি লাইসেন্স স্থগিত করেছিল। তবে এখনো প্রায় ৩৫০টি লাইসেন্স সক্রিয়, যার মধ্যে ১৬০টির বেশি সামরিক হিসেবে তালিকাভুক্ত। 
 
এদিকে, প্রতিবেদনটি প্রকাশের আগের দিনই লেবার পার্টি পার্লামেন্টে প্রস্তাব পাস করেছে, যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করে বলা হয়, গাজায় ইসরাইল জাতিগত নিধন চালাচ্ছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!

আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫